কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’ জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে।’
উল্লেখ্য, আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা।

হারুন উর রশীদ
৩ মাস আগেপ্রথমত গণভোটের বিষয়টি সংবিধানে সর্বসম্মতিক্রমে গৃহীত/সংযোজন করতে হবে, তারপর সংসদ সদস্যরা গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবেন! প্রফেসর আলী রীয়াজ কার পরামর্শে বিদ্যমান সংবিধানকে পাশ কাটিয়ে গণভোটের আয়োজন করলেন, তা বোঝা মুশকিল, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের সংরক্ষণকারী হিসেবে শপথ নিলেন! এই কাজটি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর শপথ ভঙ্গের কারণ হতে পারে!