রাজধানীর কাওরান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাজার মৎস্য আড়তের পাশে কানাডা বাংলাদেশ সিএনজি পাম্পের পিছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কন্টোল রুমের সাজাহান হোসেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন:
সরকারি টাকায় বিদেশ ভ্রমণ, গাড়ি কেনা বন্ধ
এদিকে পৌনে ১১টার দিকে রাজধানীর আগামাসি লেন, আগা সাদেক রোডের ৭তলা ভবনের ৪ তলায় আরেকটি জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখানেও ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে।
