১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

ফন্ট সাইজ:

নবীন-প্রবীণের সমন্বয়ে হচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী। ১৮ জনের মতো প্রতিমন্ত্রী হচ্ছেন। নতুন মন্ত্রিসভায় দলের সিনিয়র অনেক নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন। বর্তমান সরকারে আছেন এমন দু’জনও যুক্ত হতে পারেন। টেকনোক্র্যাট কোটায়ও যুক্ত হবেন একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী। এছাড়া বিএনপি’র নেতৃত্বাধীন জোটের একাধিক নেতাও থাকতে পারেন মন্ত্রিসভায়।

আজ মঙ্গলবার নতুন মন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অবহিত করা হবে। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক মহল এবং দেশ জুড়ে আছে কৌতূহল। বিএনপি চেয়ারম্যান ছাড়া এ বিষয়ে আর কারও কাছে তথ্য নেই বলে দলের নেতারা জানিয়েছেন। দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে অনেকের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে। সব দিক বিবেচনা করেই মন্ত্রিসভার সদস্য নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Faruk Choudhury

৫ মাস আগে

Not a good sign. By discarding the July Charter, the BNP will put the first nail in its coffin. The mob gathering around Tareq is known group of looters. They are hungry.

Most.Manowara Begum

৫ মাস আগে

নাটোরের উন্নয়নের জন্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি মহোদয় কে মন্ত্রী হিসাবে আশা করছি।

Maanfuz H Jackie

৫ মাস আগে

ড. আ ন ম এহসানুল হক মিলনই পারবেন শিক্ষাকে ধ্বংসস্তুপ হতে রক্ষা করে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে।

Anwarul Azam

৫ মাস আগে

বিষয়টি খুবই সোজা আবার কঠিন। নটরডেম
হলিক্রস কলেজ যুগ যুগ ধরে চলছে। নেই কোন সমস্যা । বাকি গুলো এদের কে ফলো করলেই পারে। সরকার খুব সহজেই বিষয়টি সুরাহা করতে পারেন। ধন্যবাদ।

শফিক

৫ মাস আগে

বশির আহমদ ও ফাওজুল কবির এই দুইজন উপদেষ্টাকে চাই

S A Azad

৫ মাস আগে

Mr. Tarique Rahman stayed a long time in a most democratic country, having vast experiential learning, from citizen and fellow. Positive learning, thus achieved, he could try in running his administration and government policy. I expect a real new horizon in the era of Mr. Rahman. Morning still shows a good day. I wish he could have his father's wisdom and honesty while running his own business. Best of luck.

শেখ ফরিদ

৫ মাস আগে

মন্ত্রী সভা যত ছোট করা যায় তত দেশের খরচ কম হবে ? আসা করি মুরুব্বিদের মান্য করে চলবেন। আল্লাহাফেজ!!!

মো:আবুল কাশেম

৫ মাস আগে

সঠিক সিদ্ধান্ত
তবে নেত্রকোনা ৪ লুতফুজ্জান বাবর সাহেব কে মন্ত্রী হিসেবে দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বিষয় টি বিবেচনা করার জন্য অনুরোধ করছি।

Ahsan Habib

৫ মাস আগে

ড. আ ন ম এহসানুল হক মিলনই পারবেন শিক্ষাকে ধ্বংসস্তুপ হতে রক্ষা করে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে।

Md oly

৫ মাস আগে

সঠিক সিদ্ধান্ত

Md iqbal

৫ মাস আগে

স্বাধীনতা উত্তর সর্বাপেক্ষা দক্ষ ও সফল প্রমাণিত বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সাথে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে নতুন সরকারে রাখা প্রয়োজন জনগণ ও দেশের স্বার্থে।

মোঃ মোদাচ্ছের হোসেন

৫ মাস আগে

বিতর্কিত কোন ব্যক্তি কে মন্ত্রী সভায় না রাখার অনুরোধ জানাচ্ছি। মন্ত্রী সভা গঠনের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য না ঘটে সে বিষয়টিও খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি।

মোঃ আবুল বাসার

৫ মাস আগে

পতিত ফ্যাসিস্ট হাসিনা শিক্ষাকে যে পর্যায়ে নামিয়েছেন তাকে উদ্ধার করতে হলে আগেকার শিক্ষাপ্রতিমন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলনকে পূর্ণ শিক্ষামন্ত্রী করা প্রয়োজন বলে মনে করি।

হেলাল নির্ঝর

৫ মাস আগে

সাধারণ মানুষ ছোট মন্ত্রীসভাই কামনা করে। জোকার মন্ত্রীদের থেকেও রেহাই চায় দেশবাসী।

Desher dabi,

৫ মাস আগে

Salam, BD jheno mhukhe dekhe cabin na koren, R abodan--? Se t jati ke dite asche, pabar tore na, kau bad porle nakhush hoben na, tar age MP sab Ra jonogon ke Kotha dien Tex free bacon niben na.

Sukur ulla

৫ মাস আগে

সভার জন‍্য শুভ কামনা। আল্লাহ্ সবাইকে সত ভাবে ছলার তৌফিক দিতা।আমিন

মন্তব্য করুন