রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যবহারে অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠে।
গতকাল সকাল ১১টার দিকে রাজশাহীর আরডিএ ভবনে এমন ঘটনা ঘটে। আরডিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির উদ্দেশ্যে গত ২০শে এপ্রিল চারটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়। নিলামকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি সমর্থিত নেতাকর্মীদের দু’টি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একদল নেতাকর্মী আরডিএ ভবনে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই অতর্কিতে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে আরডিএ কার্যালয়ে ফিরিয়ে আনে। তবে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাক্সটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ দরদাতারা।
আরডিএ’র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধারকৃত টেন্ডার বাক্সটি খোলা হয়। তবে যাচাই বাছাইয়ের সময় দেখা যায়, জমা পড়া বেশ কিছু দরপত্রে কাটাকাটি করা হয়েছে।
দরপত্র দাখিলকারী অন্য সদস্যদের অভিযোগ, বাক্স ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের প্রার্থীদের জেতাতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে পুনরায় বাক্সে ঢুকিয়ে দিয়েছে।
এ বিষয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) কবির হোসেন বলেন, আরডিএ’র পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আরডিএ তরফে অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেবো। যারা এর সঙ্গে জড়িত ছিল ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নীরব ভূমিকার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, প্রথমে পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় এমনটি হয়েছে। পরবর্তীতে এ বিষয়টি আমাদের কনসার্নে থাকবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রায় ৪৫০টি শিডিউল বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে মাত্র কয়েকটি।

i am man.
২ মাস আগেBangladesh-e Onek ''Ottachari'' Manush-er jonno , ''Honest, Vaadro, Nirihoo'' Manush-er "Bivinno" Sammossa Hooy .