শাপলা চত্বরে শহীদদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা

ফন্ট সাইজ:

২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার দাবিতে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে আয়োজিত এই সভায় বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মুফতি ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মাওলানা আসলাম রাহমানীর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতি তাহুরুল ইসলাম, পীর মাওলানা বশির আহমদ, এইচ.এম মঈনুল ইসলাম আশরাফী, হাফিজ মাওলানা রইচ উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ মাদানী, হাফিজ তাকবির আহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম, হাফিজ মাওলানা মাসুম আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ৫ই মের রাতকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন। তারা বলেন, সেদিন শান্তিপূর্ণ ইবাদত ও প্রতিবাদে লিপ্ত আলেম-ওলামা ও সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তা আধুনিক সভ্যতায় কল্পনা করা যায় না। বক্তারা এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন- দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়নি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন