কুমন ওয়ারী শাখায় ২০৪ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান

কুমন ওয়ারী শাখায় ২০৪ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান

ফন্ট সাইজ:

সন্তান স্কুলে যেতে চায় না। ভয় হচ্ছে গণিতে আর ইংরেজিতে। দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে শিশুটি। কী করণীয়? বাবা তোরো কুমন চিন্তায় পড়লেন। ছেলেকে যে করেই হোক পড়াতে আগ্রহী করতে হবে। সহজে, খেলাচ্ছ্বলে, ভালোবাসা দিয়ে ধীরে ধীরে একজন বাবা তার ছেলেকে আগ্রহী করে তোলেন। সময়টা ১৯৫৪ সাল। তোর কুমনের উদ্ভাবিত এই পদ্ধতিই কালে পরিচিত হয় কুমন নামে। পৃথিবীর বহু দেশের মতো বাংলাদেশেও ব্র্যাক নিয়ে আসে কুমনের সেলফ মেথড। রাজধানীর ওয়ারী শাখা কুমনে প্লাটিনাম, গোল্ড, ব্রোঞ্জ ও সিলভার জয়ী শিক্ষার্থীদের মিলন মেলা বসেছিল ১লা মে শুক্রবার। কুমন ওয়ারী শাখায় ২০৪ জন শিক্ষার্থীকে নিয়ে সারাদিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়।

শিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন ওয়ারী শাখার ইনস্ট্রাক্টর ও ইনচার্জ মাহবুবা ইসলাম। দিনব্যাপী এই আয়োজনটি ছিল আনন্দ, গর্ব এবং সাফল্যের এক অনন্য মিলনমেলা। যেখানে শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় এবং ধারাবাহিক অগ্রগতিকে স্বীকৃতি দেয়া হয়। আর এই সাফল্যের মূল ভিত্তি হলো কুমনের স্বশিক্ষা (ঝবষভ-খবধৎহরহম) পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা শেখার অভ্যাস গড়ে তোলে, সমস্যা সমাধানে দক্ষতা অর্জন করে এবং ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং সম্মানিত অতিথিরা। সবার অংশগ্রহণে পুরো পরিবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়ার মুহূর্ত ছিল অত্যন্ত আবেগঘন এবং অনুপ্রেরণামূলক। এই আয়োজন শুধু একটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানই নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কুমন ওয়ারী শাখার এই উদ্যোগ শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন