হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

জাতীয় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ সাফল্যমন্ডিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।
 সরকারের ইপিআই কর্মসূচির আওতায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, ১২ এপ্রিল ২০২৬ হতে শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। উক্ত ক্যাম্পেইনে ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইন কার্যক্রমের গতিশীলতা বাড়াতে ডিএনসিসির এলাকার সম্মানিত ইমাম, পুরোহিত ও পাদ্রীগণের অংশগ্রহণে একটি এ্যাডভোকেসি সভা ০৩ মে রবিবার, সকাল ১০ টায় নগর ভবন, গুলশান-০২, ডিএনসিসিতে অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ এবং ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিগ্রেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সভায় সভাপতিত্ব করেন।
ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির এর সময়সূচি, গুরুত্ব টিকাদান কেন্দ্র সমূহের ঠিকানা সর্ম্পকে বিভিন্ন বিষয় সভায় উপস্থাপন করা হয়। আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পেইন সর্ম্পকে ইতিবাচক বার্তা প্রচার, অপপ্রচার ও ভ্রান্ত ধারণা প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর প্রচার ও অর্জন বৃদ্ধি পাবে এবং সকল শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে, এই আশা ব্যক্ত করে সভা সমাপ্ত করা হয়। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন