দামুড়হুদায় হামের উপসর্গে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশু আমির হামজা (৮ মাস) দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি পশ্চিম পাড়ার আহাদ আলীর ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯শে এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুস সাকিব জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন