৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ৬৫ বছরের ব্যক্তির বিরুদ্ধে, গ্রেপ্তার

৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ৬৫ বছরের ব্যক্তির বিরুদ্ধে, গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় এক মর্মান্তিক ঘটনায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সংস্থা এ খবর দিয়ে পিটিআই জানায়, ঘটনাটি শুক্রবার ভোর তহসিল এলাকায় ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে একটি গরুর খামারের ঘরে নিয়ে তাকে যৌন নির্যাতন করে হত্যা করে। শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই শিশুটিকে সঙ্গে নিয়ে যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি। যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে আসে।

ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী স্থানীয় পুলিশ চৌকিতে জড়ো হয়ে কঠোর শাস্তির দাবি জানান। পরে তারা মুম্বই-ব্যাঙ্গালোর মহাসড়ক অবরোধ করে, যার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ কর্মকর্তা সন্দীপসিং গিল জনতাকে শান্ত করার চেষ্টা করে আশ্বাস দেন যে ১৫ দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দাখিল করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন