প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড

প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

ফন্ট সাইজ:

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের ২৯ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে মহসিন হাবিব চৌধুরী-কে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ (৫) বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা ০১ আগস্ট ২০২৬ তারিখ হতে কার্যকর হবে। এই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪ ও বাংলাদেশের প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের অধীন থাকবে।
মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ যোগদান করেন এবং পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনার ক্ষেত্রে তার অবদান রয়েছে এবং কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি ও বাজার নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি ভূমিকা পালন করেছেন।
একই সভায় পরিচালনা পর্ষদ আরও সিদ্ধান্ত গ্রহণ করে যে, মিসেস রুপালি হক চৌধুরী-কে এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ; কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস; এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ দুই (২) বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যা ০১ আগস্ট ২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধানের অধীন থাকবে।
রুপালি হক চৌধুরী ০১ জুলাই ২০০২ তারিখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ যোগদান করেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন