যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে তাদের সর্বশেষ প্রস্তাবের পাঠ্য হস্তান্তর করেছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি রয়টার্সকে বলেন, আমরা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার বিস্তারিত প্রকাশ করি না। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা চলছে।
এরই মধ্যে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের আটটি দেশে কমপক্ষে ১৬টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষতি করেছে। এর মধ্যে কিছু প্রায় অচল হয়ে পড়েছে। এই প্রতিবেদনের জন্য যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর সূত্রের সাক্ষাৎকার এবং ডজনখানেক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করা হয়েছে। একজন কংগ্রেস সহকারী ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পর্কে অবগত। তিনি জানান, এই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের বড় অংশ। তিনি বলেন, মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। কোথাও পুরো স্থাপনাই ধ্বংস হয়ে বন্ধ হয়ে গেছে। আবার কোথাও নেতারা বলছেন কৌশলগত কারণে এগুলো মেরামত করা উচিত। আরেক মার্কিন সূত্র বলেন, আমি আগে কখনো এমন পরিস্থিতি দেখিনি। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, তেহরান প্রধানত উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং বিমানকে লক্ষ্যবস্তু করেছে। এসব সম্পদ অত্যন্ত ব্যয়বহুল এবং সহজে প্রতিস্থাপনযোগ্য নয়। কংগ্রেস সহকারী আরও বলেন, তারা খুব কৌশলে সবচেয়ে কার্যকর লক্ষ্যবস্তুগুলো বেছে নিয়েছে। আমাদের রাডার সিস্টেমগুলোই সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সীমিত সম্পদ এই অঞ্চলে।
পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ মাস আগে
১ মে (শুক্রবার), ২০২৬, ১০ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Nasiruddin bhuiyan
১ মাস আগেUS মধ্যপ্রাচ্য থেকে মনখুন্য হয়ে খালি হাতেই ফিরে যাবে ।