১৯৭১ সালের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

ফন্ট সাইজ:

১৯৭১ সালের জামায়াত আর এখনকার জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বহুবার জামায়াতের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পাকিস্তান আমলের সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিল, তাদের রাজনৈতিক পলিসি ও ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই সময়কার জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয়।’

সংসদে আনা বিলে মুক্তিযোদ্ধার সংজ্ঞা প্রসঙ্গে জামায়াত আমিরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পরওয়ার বলেন, ‘তিনি বলেছেন, আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতিকে থেকে ফিরে আসতে চাই।’

বিল সংশোধন করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এই বিলের মধ্যে পলিটিক্যাল ব্যাড ইনটেনশন আছে।’

ট্যাগসমূহ:

আইয়ান আহমেদ

১ মাস আগে

শেখ হাসিনাও ভাল হয়ে গেছেন।
২৪ এর আগের হাসিনা আর এখনকার ভারতে অবস্থানরত হাসিনা এক নন।
তাকেও রাজনীতি করার সুযোগ দেয়া উচিত।
যেমন করে ফাঁসির আসামি জামাতের এটিএম আজহার রাজনীতি করছেন।

ইন্জিনিয়ার মোস্তফা কামাল

১ মাস আগে

এই কথায় বুঝায় জামাত ইসলামের 71 সালে বিতর্কিত ভূমিকা পালন করছে । এখন আর জামাত ঐ সব কার্যক্রম করে না ।
ভাইস-চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য।
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি।( B.R.P).

Mozammel Hoque

১ মাস আগে

১৯৭১ সালের আম আর ২০২৬ সালে এসে আম তো আম হিসাবে কই বদলতো হল না

BAD MOUTH

১ মাস আগে

বিশ্বাসযোগ্য নয়। তা হলে সংসদে মানবাধিকার অপরাধে দণ্ডিতদের জন্য শোক প্রস্তাব আনতোনা। সংসদে শোক প্রস্তাবের মাধ্যমে ১৯৭১ সালের সেই সময়কার জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক , এটিই প্রমান করেছে। ====

এম.টি রক্সি

১ মাস আগে

ভালোই বলেছেন। তাহলে আগের জামায়াতের দায় আপনাদের নিতে হবে। কারণ আপনাদের পূর্ব পুরুষেরা অপরাধ করছেন এবং একই নামে রাজনীতি করছেন। যদি একই নামে রাজনীতি করতে চান তাহলে জাতির কাছে ক্ষমা ছেয়ে দায়মুক্ত হন।

মন্তব্য করুন

Premer Cement