কাল শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

ফন্ট সাইজ:

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে নির্বাচনে বিজয়ী দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার বলেন, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের এই সভা হবে। সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।”
সংসদ সদস্যদের শপথের পর বিকালে সংসদে দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।


Md Alfu Miah

৩ মাস আগে

নতুন মন্ত্রীসভাকে জানাই অভিনন্দন।

MD alamin

৩ মাস আগে

নতুন সরকারের জন্য শুভ কামনা রইল।
আমরা আশা করি জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে পরিচালিত হবে।

ইনশাআল্লাহ

MD BACHTUE MIA

৩ মাস আগে

নতুন মন্ত্রী সভায় যা‌তে কোন ঋণ খেলাপী, চাদাঁবাজ, দু‌র্নী‌তির অ‌ভি‌যো‌গে অ‌ভিযুক্ত তা‌দের কে বি‌বেচনায় নেওয়া না হয় । ‌‌মেধাবী, দক্ষ, ক্লিন ই‌মে‌জের সাংসদ ও বি‌শিষ্টজন কে মন্ত্রী সভায় যুক্ত ক‌রে এক‌টি মেধাবী,দক্ষতা ভি‌ত্তিক শ‌ক্তিশালী সরকার গঠন করা জরুরী ।

প্রকৌশলী খো: আবু নূর আশফাক আহমেদ লর্ড

৩ মাস আগে

নতুন মন্ত্রীসভাকে জানাই অভিনন্দন।
শুভ কামনা রইল।

মন্তব্য করুন