আগামীকাল মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের এবং বিকালে মন্ত্রিসভার শপথ হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সোমবার দুপুরে সচিবালয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
নতুন মন্ত্রিপরিষদ সচিব
মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিকালে মন্ত্রিসভার
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬, ৩ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Sahel
৩ মাস আগে১) নিম্নকক্ষে পাওয়া আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন নির্দিস্ট হলে এটা অবিকল সংরক্ষিত আসনের মতো হয়ে যাবে। এতে কোনো লাভ হচ্ছেনা। কারন উচ্চকক্ষে নিম্নকক্ষে সরকার যদি সংখ্যাগরিষ্ট হয় তাহলে তার ইচ্ছেমতো বিল পাস্ করবে বা বাতিল করবে।এতে অনর্থক বেতন-সময় নষ্ট হবে। তাই উচ্চকক্ষ প্রাপ্ত ভোটের অনুপাতে হওয়া উচিত। সবচেয়ে ভালো হয়, দলগুলো তাদের নির্দিষ্ট আসনে নির্দলীয় সৎ মানুষ যদি নিয়োগ করে - অধ্যাপক, ডাক্তার, সাংবাদিক,অবসরপ্রাপ্ত আর্মি, বিজ্ঞানি ইত্যাদি - অনুরূপ তত্ত্বাবধায়ক সরকারের মতো।
২) ক্ষমতা চিরস্থায়ী নয় - এটা বিএনপির মনে রাখা উচিত। আজ ক্ষমতায় যা সমর্থন করবে তার সুফল-কুফল তাকেও ভোগ করতে হবে। আজ শুধু সরকারি সুফল খুঁজলে একদিন আওয়ামীলীগ তা ভোগ করবে আর সে কুফল সইবে। ২০০২-২০০৪ এ বিএনপি ৱ্যাব তৈরী করেছিলো সুফল পাওয়ার আশায় - দু চার বছর সুফল পেয়েছেও। কিন্তু এই ৱ্যাবের কারনে ভুগেছে ১৭ বছর আর সুফল পেয়েছে আওয়ামীলীগ। কুফল এমন ভয়ঙ্কর ছিলো যে ইলিয়াস আলীর মতো এমপিরাও নিখোঁজ হয়ে আছে।
তাই দলীয় চামচাদের অতি উৎসাহে সংস্কার থেকে বিরত থাকলে ভুগতে হবে। চামচারা বলবে, ২ বারের বেশি বা আজীবনের জন্যে তারেকের জন্যে প্রধানমন্ত্রীত্ব চাই যার সুফল ভোগ করবে সজীব ওয়াজেদ জয়; কারন তারেক বেইমানি করলে দ্বিতীয়বার আর ইলেকশন জিতবেনা। তাই, চামচাদের থেকে সাধুরা, সাবধান।