আবারও ট্রাম্পের উদ্ভট ছবি পোস্ট

আবারও ট্রাম্পের উদ্ভট ছবি পোস্ট

ফন্ট সাইজ:

আবারও নিজের অদ্ভুত এক ছবি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ওই ছবিতে তাকে বিস্ফোরণের পটভূমিতে বড় একটি অস্ত্র হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা: ‘নো মোর মি. নাইস গাই!’ অর্থাৎ এখন আর ভদ্রতা নয়। স্পষ্টত এর মধ্য দিয়ে তিনি ইরানকে সতর্কবার্তা দিয়েছেন। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন এই ছবি। এর সঙ্গে ইরানের শাসনব্যবস্থার উদ্দেশে সতর্কবার্তা দেন।

ট্রাম্প বলেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানেই না কীভাবে একটি নন-নিউক্লিয়ার চুক্তি সই করতে হয়। তাদের দ্রুত স্মার্ট হতে হবে! তিনি ইরানকে যুক্তরাষ্ট্রের দাবির ব্যাপারে ‘নিজেদের ঠিকঠাক করতে’ এবং দ্রুত ‘স্মার্ট হতে’ বলেছেন। বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রশ্নে। এর আগে ট্রাম্প তার টিমকে ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে বলেছেন বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করে আলোচনায় তাদের প্রভাব কমাতে চান তিনি।

মার্কিন কর্মকর্তারা বলেন, এই অবরোধ ইরানের অর্থনীতিকে চাপে ফেলছে। কারণ তারা বিক্রি না হওয়া অতিরিক্ত তেল সংরক্ষণ করতেও হিমশিম খাচ্ছে। এ সপ্তাহে ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি পরিকল্পনা দেয়, যাতে অবরোধ কিছুটা শিথিল করা এবং ওয়াশিংটন তাদের বন্দর অবরোধ তুলে নেয়ার বিষয়টি আলোচনায় রাখা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রস্তাবটি আমাদের ধারণার চেয়ে ভালো। তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিই এমন হতে হবে যাতে ইরান কোনোভাবেই দ্রুত পারমাণবিক অস্ত্রের দিকে এগোতে না পারে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন