এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামী ও এনসিপির পর এবার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমীরের রাজধানীর বেইলি রোডের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ হবে বলে জানান তিনি।