জাপানে ড্রাইভার পাঠাতে Global Recruiting Agency (GRA) SSW স্কিল টেস্ট সেন্টার চালু

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক নিয়োগ খাতে সুপরিচিত প্রতিষ্ঠান গ্লোবাল রিক্রুটিং এজেন্সি (GRA) জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ড্রাইভারদের জন্য SSW (Specified Skilled Worker) Driving Skill Test Center চালু করেছে। RL নম্বর ১৩২৪-ধারী প্রতিষ্ঠানটি জানায়, এ উদ্যোগের মাধ্যমে দক্ষ বাংলাদেশি চালকদের জন্য জাপানে উচ্চ আয়ের পেশায় যুক্ত হওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জাপানের পরিবহন খাতে দক্ষ জনবলের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ড্রাইভিং দক্ষতা যাচাইয়ের জন্য এই টেস্ট সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রার্থীরা সরাসরি নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।

এদিকে, আজ পাঁচজন প্রার্থী SSW ড্রাইভিং স্কিল টেস্টে অংশগ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়াই জাপানের পেশাদার ড্রাইভিং সেক্টরে চাকরি পাওয়ার অন্যতম প্রধান শর্ত।

গ্লোবাল রিক্রুটিং এজেন্সি (জিআরএ) গত কয়েক বছর ধরে জাপানের অর্থনীতিতে দক্ষ জনশক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কেয়ারগিভার, ফুড প্রসেসিং, নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন খাতে নিয়োগ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আস্থা অর্জন করেছে।

জিআরএ ড্যাফোডিল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিজস্ব Pearson VUE টেস্টিং সেন্টার রয়েছে, যেখানে SSWসহ বিভিন্ন আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষা গ্রহণ করা হয়।

গ্লোবাল রিক্রুটিং এজেন্সি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং দুই দেশের মধ্যে কর্মসংস্থান সহযোগিতা আরও জোরদার হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন