আমি জানি কারা হচ্ছেন

আমি জানি কারা হচ্ছেন

ফন্ট সাইজ:

মন্ত্রিপরিষদে কারা থাকছেন তা নিয়ে অন্তহীন গুজব। ফেসবুকে একাধিক তালিকা ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে ওয়েব দুনিয়ায় টান টান উত্তেজনা। মূলধারার সংবাদমাধ্যমও এর বাইরে নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জিজ্ঞেস করেছিলাম, কোনো ধারণা কি আছে? কারা হচ্ছেন। তিনি বললেন, হ্যাঁ আমি জানি। নড়েচড়ে বসলাম। ভাবলাম একটা স্কুপ বোধহয় পেয়ে যাচ্ছি। অনেকটা গম্ভীরস্বরে বললেন, আমি শুধু একজনের নাম জানি। তিনি হচ্ছেন তারেক রহমান। যিনি প্রধানমন্ত্রী হবেন। এর বাইরে তো ভাই আমি কিছু জানি না! প্রসঙ্গের সমাপ্তি টানলেন এভাবেই। সালাহউদ্দিন আহমদ কথা বলেন সোজাসাপ্টা। মাঝেমধ্যে রসিকতাও করেন। প্রথমে ভাবিনি এটা যে রসিকতা। তাকে বললাম, ভাই আপনি তো একজন স্পিকারের মতো কথা বললেন। হাসলেন। কোনো মন্তব্য করলেন না।

আসলে কেউই জানেন না কে হবেন মন্ত্রী-প্রতিমন্ত্রী। একগাদা নাম ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে। সিনিয়র নেতাদের কাছ থেকে সাজেশন নিয়েছেন। কিন্তু কোনো ধারণা দেননি। যে কারণে গুজব ডালপালা মেলছে। এই সুযোগে অনেক নাম আলোচনায় আসছে যার কোনো ভিত্তি নেই। তবে একাধিক সূত্র এই আভাস-ইঙ্গিতই দিচ্ছে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন দু’জন টেকনোক্র্যাট। তাদের নাম অবশ্য জানা সম্ভব হয়নি। আজ বিকেলের মধ্যেই একটা ধারণা পাওয়া যাবে। সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন পেতে শুরু করবেন। কাল বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথ নেয়ার কথা।

[email protected]

৩ মাস আগে

চাদাবাজী, দুর্নীতিবাজ আর সন্ত্রাসীদের দমন করে শান্তিতে পাচ বছর দেশ চলুক কোন অসুবিধা নেই।

No name

৩ মাস আগে

মন্ত্রণালয় এর সংখ্যা অবশ্যই ২৫ এর মধ্যে নামিয়ে আনতে হবে? জনগনের টাকায় বিদেশে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ করতে হবে।

Rahmat Ullah

৩ মাস আগে

অভিনন্দন। আশা করি সরকার তৃণমূল থেকে সবস্তর পর্যন্ত চাঁদাবাজি নির্মূল করবে। নতুন সরকারের কাছ থেকে সাধারণ মানুষের এটাই প্রত্যাশা। আবারও অভিনন্দন।

নাজমুল হাসান

৩ মাস আগে

দারুণ উত্তর দিয়েছেন...👍👍✌️🌾

Khaled

৩ মাস আগে

আপনি তো জানবেনই ভারত থেকে চিঠি আপনার কাছে দিয়েছে তারপর তো তারেক রহমান তাই না ?

No name

৩ মাস আগে

যাক বাবা আমি তো মন্ত্রী হচ্ছি না। বাঁচা গেলো?

shamsul azam

৩ মাস আগে

যত বড়ই দল কানা বা অনুগত বা ত্যাগী হউক না কেন,দেশের জন্য কাজ করার যোগ্যতা,শারীরিক ফিটনেস,শিক্ষিত,বিতর্কিত নয় এমন ব্যক্তিকে মন্ত্রীপরিষদে নিয়োগ দেওয়া হউক।সর্বোপরি ১৬-১৮ ঘন্টা কাজ করার মানসিকতা থাকা জরুরী।

Md Gulam Sadek

৩ মাস আগে

ভালই বলেছেন।

[email protected]

৩ মাস আগে

ভালো একটা মন্ত্রী সভা হউক।

মন্তব্য করুন