‘ভেঙে পড়ছে ইরান’

‘ভেঙে পড়ছে ইরান’

ফন্ট সাইজ:

ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান আমাকে জানিয়েছে যে তাদের দেশ ভেঙে পড়ার অবস্থায়। খবর রয়টার্সের।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার ট্রাম্প লিখেন, ইরান মাত্র আমাদের জানিয়েছে যে তাদের দেশ ভেঙে পড়ার মতো অবস্থায়। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট লিখেন যে, ইরান তাদের নেতৃত্ব নির্ধারণ করতে হিমশিম খাচ্ছে (তবে আমি আশা করছি তারা এটি ঠিক করতে পারবে)। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এর আগে ইরানের দেয়া নতুন প্রস্তাবের ব্যাপারে নাখোশ হন ট্রাম্প।

এদিকে ইরান যুদ্ধের পর প্রথমবারের মতো উপসাগরীয় দেশের নেতারা মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে বসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় এক কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব কীভাবে দেয়া হবে তা নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক।

যুদ্ধের সময় উপসাগরীয় অন্তত ছয়টি দেশের প্রধান জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালায় ইরানি বাহিনী।

ট্যাগসমূহ:

333

১ মাস আগে

Can you distinguish between a good-country and a bad-country?
A bad-country is led by the criminals who know how to "compromise with the criminals", in and out of the country. All the poor, underdeveloped countries are the best examples of this category.
A good-country is also led by the criminals, but they know how to "manage all levels of criminals". All the rich countries that fall into this criteria.
The people of Iran are hard working, and top to bottom they are united. They are the nation who are deeply rooted in the foundation of civilization. "They will brake, but not break!"

MD.Hafiz uddin

১ মাস আগে

Muslim Ummah should be united.

মন্তব্য করুন