রাজউক চেয়ারম্যান, গুলশান ইয়ুথ ক্লাব-এর প্রেসিডেন্টের সাথে গুলশান সেন্ট্রাল পার্ক ও শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজউক চেয়ারম্যান, গুলশান ইয়ুথ ক্লাব-এর প্রেসিডেন্টের সাথে গুলশান সেন্ট্রাল পার্ক ও শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

ফন্ট সাইজ:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড -এর প্রেসিডেন্টের সাথে গুলশান সেন্ট্রাল পার্ক ও স্পোর্টস কমপ্লেক্স (শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক)-এর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছেন।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম ২৫ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উক্ত MoU গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) -এর নিকট হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি এবং মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) -এর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান (মিল্টন)।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. তমাল রাজউকের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, গুলশান সেন্ট্রাল পার্ক ও স্পোর্টস কমপ্লেক্স (শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক)-এর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডকে অর্পণ করার জন্য তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। (বিজ্ঞপ্তি)

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন