বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচনী প্রতীক ধানের শীষে পড়েছে মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। ২৯১টি আসনে প্রার্থী দেয়া বিএনপি ২০৯টি (আদালতের রায় নিষ্পত্তি হলে আরও দুটি যোগ হবে) আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে এগিয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট, যা সংখ্যায় সোয়া দুই কোটির বেশি। ২৫৭টি আসনে প্রার্থী দেয়া দলটি ৬৮টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দলটির ইতিহাসে এটিই সর্বোচ্চ আসন প্রাপ্তির রেকর্ড। রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করে এসব তথ্য জানায়।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বিএনপি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর জামায়াতে ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; এবার দাঁড়িপাল্লা পেয়েছে ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে প্রার্থী দিয়েছিল তারা।
শুক্রবার দলভিত্তিক ফল ও ভোটের হার তুলে ধরে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ২৯৭টি আসনে সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর ২৯৯টি আসনে গণভোটে অংশগ্রহণের হার দাঁড়ায় ৬০ দশমিক ২৬ শতাংশ। মোট ৫০টি দল নির্বাচনে অংশ নিলেও ২৯৭টি আসনের মধ্যে মাত্র ৭টি দল জয় পেয়েছে।
দলের প্রার্থীরা কতো ভোট পেলো
নির্বাচনে অংশ নেয়া অন্যান্য দলের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৩ প্রার্থী পেয়েছে (ছাতা প্রতীক) ০.৩৫%, বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টির (জেপি) ১০ জন ০.০৪%, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৫ জন কাস্তে প্রতীকে পেয়েছেন ০.০৮%, ধানের শীষ নিয়ে বিএনপি’র ২৯০ জন পেয়েছেন ৪৯.৯৭%, গণতন্ত্রী পার্টির ১ জন (কবুতর) ০.০০%, জাতীয় পার্টির ১৯৯ জন (লাঙ্গল) প্রতীকে ০.৮৯%, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ২৮ জন ০.০৪%, জাকের পার্টির ৫ জন (গোলাপ প্রতীকে) ০.০২%, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৫ জন (মই) প্রতীকে ০.০৫%, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ২ জন (গরুর গাড়ির প্রতীকে) ০.১৪%, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৮ জন (বটগাছ প্রতীকে) ০.০১%, বাংলাদেশ মুসলিম লীগের ১৬ জন (হারিকেন প্রতীকে) ০.০১%, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ২২ জন (আম প্রতীকে) ০.০১%, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৪ জন খেজুর গাছ প্রতীকে ০.৪৭%, গণফোরামের ২০ জন উদীয়মান সূর্য প্রতীকে ০.০১%, গণফ্রন্টের ৫ জন মাছ প্রতীকে ০.০০%, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ১ জন গাভী প্রতীকে ০.০১%, বাংলাদেশ জাতীয় পার্টির ৬ জন (কাঁঠাল) প্রতীকে ০.০০%, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ২০ জন চেয়ার প্রতীকে ০.০৮%, বাংলাদেশ কল্যাণ পার্টির ২ জন হাতঘড়ি প্রতীকে ০.০০%, ইসলামী ঐক্যজোটের ২ জন মিনার প্রতীকে ০.০০%, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ জন রিকশা প্রতীকে ২.০৯%, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন হাতপাখা প্রতীকে ২.৭০%, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২৫ জন মোমবাতি প্রতীকে ০.৪৫%, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ১ জন চশমা প্রতীকে ০.০০%, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৭ জন কোদাল প্রতীকে ০.০৪%, খেলাফত মজলিসের ২০ জন দেওয়াল ঘড়ি প্রতীকে ০.৭৬%, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) ৪ জন হাত পাঞ্জা প্রতীকে ০.০০%, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) ২০ জন ছড়ি প্রতীকে ০.০১%, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ৮ জন টেলিভিশন প্রতীকে ০.০০%, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ৮ জন সিংহ প্রতীকে ০.০০%, বাংলাদেশ কংগ্রেসের ১৮ জন ডাব প্রতীকে ০.০১%, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ৪২ জন আপেল প্রতীকে ০.০৩%, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) ১৫ জন মোটরযান প্রতীকে ০.০২%, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ১৮ জন একতারা প্রতীকে ০.০৪%, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৩০ জন ঈগল প্রতীকে ০.২৮%, গণঅধিকার পরিষদের (জিওপি) ৯৪ জন ট্রাক প্রতীকে ০.৩৩%, নাগরিক ঐক্যের ১১ জন কেটলি প্রতীকে ০.০১%, গণসংহতি আন্দোলনের ১৭ জন মাথাল প্রতীকে ০.১৪%, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ২ জন ফুলকপি প্রতীকে ০.১৭%, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) ৮ জন রকেট প্রতীকে ০.০১%, বাংলাদেশ লেবার পার্টির ১৭ জন আনারস প্রতীকে ০.০১%, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) ১৪ জন হাতি প্রতীকে ০.০২%, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন শাপলা কলি প্রতীকে ৩.০৫%, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ৩২ জন কাঁচি প্রতীকে ০.০২%, জনতার দলের ২০ জন কলম প্রতীকে ০.০৫%, আমজনতার দলের ১৫ জন প্রজাপতি প্রতীকে ০.০১%, বাংলাদেশ সমঅধিকার পার্টির (বিইপি) ১ জন দোয়াত কলম প্রতীকে ০.০০% এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ৩ জন বই প্রতীকে ০.০৪% ভোট পেয়েছে।

Abul Kashem

৫ মাস আগে

ভূমিধস বিজয়। সমস্যা নাই। আমার ফ্যামিলি কার্ডটি শপথের পর দিয়ে দিয়েন।

মিলন আজাদ

৫ মাস আগে

যেহেতু আওয়ামীলিগের মতো একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি স্বাভাবিক ভাবে এ ধরণের ফলাফল হতে পারে। এ নির্বাচনটি ভালো হয়েছে তবে তা অর্ধসমাপ্ত।
যদি আওয়ামীলিগ নির্বাচনে থাকতো কম করে হলেও ৫০/৬০ আসন পেতো
তাহলে কি জামায়াতের ভাগ্যে এতো ভোট বা আসন জুটতো এটাই বাস্তবতা।
পুরো ফলাফল উল্টো হয়ে যেতো।
এ নির্বাচনে কট্টরপন্থী জামায়াতের উত্থান বাংলাদেশ রাস্ট্রের জন্য অশনীসংকেত।

Wazir

৫ মাস আগে

Old data say Jamaat has 5 percent support. But, it rcvd more than 31 percent. I believe Hasina Bibi wanted BAL supporters to vote for Jamaat. It seems the BAL supporters were not unions in voting a single party. Their votes were divided along the personal choice instead of a party. The election results reflect this. Unlike the Mulla party NCP is a progressive party that wants development of the country instead of praying 7/24. It should learn from the achievements of many developed countries in Asia and help propel BD by forwarding good suggestions in Parliamentary Committees.

মন্তব্য করুন