জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার রায় ঘোষণার জন্য ৪ঠা মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে ১৯শে জুলাই রাজধানীতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করে আহত করা হয়। এছাড়া শিশু বাসিত খান মুসাকে (৭) গুলি করে আহত করা এতে তার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু হয়। এছাড়া মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় গত ৭ই আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার আছেন। গতকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় পলাতক ৪ আসামি হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
রামপুরায় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ঠা মার্চ
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
