শেল্‌টেক্‌ আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

শেল্‌টেক্‌ আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

ফন্ট সাইজ:

শেল্‌টেক্‌ এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে স্পন্সরশিপের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। গত ৬ এপ্রিল ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত এগলাল’স এবিসি স্কুল প্রাঙ্গণে এই স্মারক অনুষ্ঠানটি আয়োজিত হয়। সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি শেল্‌টেক্‌-এর ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে, শেল্‌টেক্‌ স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলকে আর্থিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে ‘স্পনসর এ চাইল্ড প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন