স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দেখিয়ে ডিভোর্স নিলেন এক নারী

২৮ বছরের দাম্পত্যের অবসান

স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দেখিয়ে ডিভোর্স নিলেন এক নারী

ফন্ট সাইজ:

মধ্যপ্রদেশে এক চাঞ্চল্যকর ঘটনায় ২৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এক নারী। তিনি তার স্বামীর নিজের বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে দেখিয়ে আদালত থেকে ডিভোর্স আদায় করেছেন, এমন অভিযোগ উঠেছে। মামলাটি এখন উঠেছে মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চে। সেখানে তার স্বামী একতরফা দেয়া ডিভোর্স রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। মামলার তথ্য অনুযায়ী, গোয়ালিয়রের বাসিন্দা ওই নারী ১৯৯৮ সালে এক মার্কেটিং কোম্পানিতে কর্মরত এক ব্যক্তিকে বিয়ে করেন।

কাজের কারণে স্বামী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। ফলে ধীরে ধীরে দাম্পত্য সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ২০১৫ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০২১ সালে ওই নারী পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেন। অভিযোগ করেন যে তার স্বামী পুনরায় বিয়ে করেছেন। প্রমাণ হিসেবে তিনি একটি পারিবারিক গ্রুপ ছবি জমা দেন। সেখানে তার স্বামী তার পাশে দাঁড়িয়ে আছেন এবং পাশে থাকা একজন নারীকে তিনি তার স্বামীর ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেন। ওই ছবিকে প্রমাণ হিসেবে গ্রহণ করে পারিবারিক আদালত ওই নারীর পক্ষে একতরফা ডিভোর্সের রায় দেয়।

এ সময় তার স্বামীকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। ডিভোর্সের খবর তার স্বামী জানতে পারেন এ বছরের এপ্রিলের শুরুতে। আদালতের নথি দেখে তিনি বিস্মিত হন। কারণ ছবিতে যাকে ‘দ্বিতীয় স্ত্রী’ বলা হয়েছে, তিনি আসলে তার নিজের বোন। সরকারি আইনজীবী ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন, ওই স্বামী এখন এই একতরফা ডিভোর্স রায়কে চ্যালেঞ্জ করে গোয়ালিয়র বেঞ্চে আপিল করেছেন। স্বামীর অভিযোগ, তার স্ত্রী আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে এবং মিথ্যা প্রমাণের ভিত্তিতে ডিভোর্স আদায় করেছে। হাইকোর্ট এখন মামলাটি শুনছে, যেখানে স্বামী ডিভোর্স রায় বাতিলের আবেদন জানিয়েছেন।

MD MAYEEN UDDIN SUMON

১ মাস আগে

নষ্ট দেশ আর প্রথভ্রষ্ট জাতি।

মন্তব্য করুন