ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহরিয়ার

ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহরিয়ার

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইসহাক সরকার ও সদস্য সচিব হয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ইসহাক সরকার বিএনপি থেকে সম্প্রতি এনসিপিতে যোগদান করেছেন। তিনি ঢাকা-৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করার কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হোন। এদিকে ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার ঢাকা-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন। জাতীয় নাগরিক পার্টি গঠিত হলে তিনি কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন