হামলাকারী অ্যালেনের টার্গেট ছিল ট্রাম্পের কর্মকর্তারা

হামলাকারী অ্যালেনের টার্গেট ছিল ট্রাম্পের কর্মকর্তারা

ফন্ট সাইজ:

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেনের টার্গেট ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে সিবিএস। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে এই হামলাকারী সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তাতেই তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন হামলার উদ্দেশ্য। কীভাবে তিনি ট্রাম্পের ওই অনুষ্ঠানে পা রাখেন, সে বিষয়েও জানা গেছে। শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে সন্দেহভাজন টমাস অ্যালেন হোটেলের লবিতে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আর তখনই হয় গোলাগুলি।

একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হয়। তবে তার বুলেটপ্রুফ ভেস্ট গুলি আটকে দেয়ায় তিনি বেঁচে যান। সিবিএস জানিয়েছে, ঘটনায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে।

ট্যাগসমূহ:

ফিরোজ হোসেন

১ মাস আগে

ডনাল্ড ট্রাম্প নিজেই লোক ভাড়া করে এই কাজ করে থাকতে পারেন জনগণের সহানুভূতি পাওয়ার জন্যে।

মন্তব্য করুন