হাদির খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাদির খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফন্ট সাইজ:

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় দিয়েছে ইনকিলাব মঞ্চ। তা নাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ করার দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার হাদিকে কবরে শায়িত করার পর সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দাফনের পর ক্ষোভে ফুসে ওঠে শাহবাগ চত্ত্বর। শিক্ষার্থী ছাত্র জনতা শাহবাগে জড়ো হয়। এর পর তুমি কে? আমি কে? হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামী না আজাদি, আজাদি আজাদি, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো- এসব স্লোগানে প্রকম্পিত করে তুলেন শাহবাগ চত্ত্বর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন