চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর উপজেলা শহরের বাজারপাড়ার আবু গাইনের ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন আনিছুর। এ সময় জয়রামপুর শেখপাড়া নামক স্থানে পৌঁছালে মৌমাছির দল তাকে আক্রমণ করে।
এ সময় মৌমাছির কামড়ে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
