ইসরাইলে রকেট হামলা

ইসরাইলে রকেট হামলা

ফন্ট সাইজ:

লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে দুইটি রকেট ছোড়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, একটি রকেট ভূপাতিত করা হয়েছে এবং আরেকটি রকেট খোলা মাঠে আঘাত হেনেছে।

আইডিএফ জানায়, এই জঘন্য হামলার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করলো।
এদিকে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনী লেবাননে হামলা অব্যাহত রেখেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবাতিয়েহ জেলার ইয়ামোর আল-শাকিফ গ্রামে জোড়া হামলায় চারজন নিহত হয়েছে।

মো তৌহীদুল ইসলাম

১ মাস আগে

যুদ্ধ বন্ধ করা হোক
মানুষ হত্যা মহা পাপ

মন্তব্য করুন