বিএনপির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

বিএনপির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

ফন্ট সাইজ:

বাংলাদেশের ইতিহাসে এত কম সময় মাত্র দুই মাসে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা? বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই সরকার দুই মাসে যতটা অজনপ্রিয় হয়েছে আমরা জানি না আগামী ছয় মাসে তার পরিণীতি কী হবে -বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আপনারা জানেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তি জনগণ প্রতিজ্ঞা নিয়েছিল—নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়।
তিনি অভিযোগ করে বলেন, ৫ই আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছে। একটা পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐকমত্য কমিশনে আসে। কিন্তু সেখানে এসেও প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সংস্কারে তারা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে—অর্থাৎ তাদের বাধা ও অসম্মতি জানিয়ে এসেছে।

তিনি আরও বলেন, সবশেষে জনগণের চাপ ও রাজনৈতিক বাস্তবতায় তারা গণভোটে রাজি হলেও নির্বাচনের পরপরই গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জ্বালানি ফুরিয়ে গেছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো সংকট নেই। বাস্তব সমস্যা, অর্থনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলার অবনতিকে অস্বীকার করছে সরকার।

সরকারকে সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেশের স্বার্থে সর্বাত্মকভাবে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেয়ার সব দরজা বন্ধ করে দিয়েছে।

Shahab

২ মাস আগে

Oh my God , what you saying????? New razakar.

মোঃ. রফিকুর রহমান টিটো

২ মাস আগে

বিএনপির জনপ্রিয়তা নাই বলেই তো তোমরা নিজেরা চাঁদাবাজ ও লোকেরা হ‌ওয়া সত্ত্বেও বিএনপিকে চাঁদাবাজ বলে জনগণকে লালকার্ড দেখাতে বলেছো অথচ দেশের জনগণ তোমাদেরকেই লালকার্ড দেখিয়েছে। এখন আবার দেখছি বিএনপির যেসকল নেতাকে তোমরা চাঁদাবাজ বলে এসেছো বিএনপির বহিষ্কৃত সেই সব নতাদের‌ই তোমরা এখন দলে টানছো। আর জনপ্রিয়তা সেতো ইউনুস কোটায় এমপি ৬ জন তাই জনপ্রিয়তা তোমরা কিভাবে বুঝবে। বাংলাদেশের হাঁটে ঘাটে মাঠ বাজারে তোমাদের সম্পর্কে কি বলছে একটু কান পেতে শোন! তখন বুঝতে পারবে তোমাদের জনপ্রিয়তা। মানুষ বলছে তাদের জীবদ্দশায় এতো অল্প বয়সে এতো বড় দুর্নীতিবাজ লোটেরা আছে তোমাদেরকে না দেখলে বিশ্বাস করত না।

Aminur Rahman

২ মাস আগে

BNP কি তোমাকে BNPর জনপ্রিয়তা যাচাইয়ের কাজে নিয়োগ দিয়েছে??? ৫১% ভোটার ভোট দিয়ে জনগন BNP কে ক্ষমতায় বসিয়েছে আর জনগনের ১০০% আস্থা আছে BNPর উপরে কারন BNPকোন মৌলবাদি স্বাধিনতা বিরোধিদের দল না একজন খাটি মুক্তিযোদ্ধার গঠিত দল ও একজন মহিয়সী নারী মরহুমা খালেদা জিয়ার যত্নে লালিত দল BNP তাই নিজের দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কাজ করো কাজে দিবে। NCP হলো আওয়ামিলিগের নেতা কর্মিদের সেল্টার হোম।

নাম প্রকাশে অনিচ্ছুক

২ মাস আগে

জনপ্রিয়তা যাচাইয়ে বছরে চারটি করে নির্বাচন দেওয়া হোক।

aaa

২ মাস আগে

অল্প বয়সে এতো বড় দুর্নীতিবাজ লোটেরা, তোমাদেরকে না দেখলে বিশ্বাস করত না।

Parnel Shawkat

২ মাস আগে

প্রিয় নাহিদ, বিএনপির সব বিষয়ে আপনারা আগাম বলে দিতে পারেন, পারেননা শুধু আপনাদের নিজেদের টা বলতে, জানতে ও বুঝতে। আর আওয়ামী লীগের জায়গাটা আপনারা ভালোই রপ্ত করেছেন।

আ ন ম হাবিবুল্লাহ

২ মাস আগে

ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিএনপি, বিএনপি আর বিএনপি। দেশ সাবলম্বী করতে আপনাদের পরিকল্পনা কি? জানতে চই।

আজাদ

২ মাস আগে

আপনারা আছেন জামাতের উপর ভর করে। মনে করছিলাম আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির সাথে থাকবেন। কিন্তু সেটা ভূল প্রমানিত করে, আপনারা গেছেন স্বাধীনতা বিরোধী একটি দলের সাথে। বিএনপির জনপ্রিয়তা এখনো আগের মতই আছে। বৈশ্বিক অবস্থা ঠিক হয়ে গেলে বাকিটাও ঠিক হয়ে যাবে।

Ramzan

২ মাস আগে

দেশের মানুষ আশা করেছিল পরিবর্তন করে দেশটা নতুন যাত্রা করবে। হানাহানি হবে না,মানুষ তাঁর প্রাপ্য বুঝে পাবে কিন্তু সব আবার আগের মতোই হচ্ছে। দখল বাজি, চাঁদাবাজি আরও বেড়েছে। আমরা দেশ কে এভাবে দেখতে চাইনা।

মোঃ ইকবাল মিয়া

২ মাস আগে

তদের কোন জনপ্রিয়তা আছে নাকি? তরা জামায়াত রাজাকার আলবদর দোসর জামায়াতের বি টিম

মন্তব্য করুন