‘কঠিন সময়ে ইরান, নেতৃত্ব নিয়ে বিভক্তি’

‘কঠিন সময়ে ইরান, নেতৃত্ব নিয়ে বিভক্তি’

ফন্ট সাইজ:

ইরানের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের নেতৃত্বে কে- তা নির্ধারণ করতে কঠিন সময় পার করছে তেহরানের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, কট্টরপন্থী- যারা যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে হারছে, এবং মধ্যপন্থী- যারা মোটেও মধ্যপন্থী নয় (বরং সম্মান অর্জন করছে!), তাদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব চলছে।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট এদিন আরও দাবি করেছেন যে হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে। তিনি বলেন, মার্কিন নৌ বাহিনীর অনুমতি ছাড়া কোনো ধরনের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ কিংবা বের হতে পারবে না। ইরান চুক্তি না করা পর্যন্ত এই প্রণালি কড়াভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন