বিএনপিতে যোগ দিলেন সাবেক এনডিএম মহাসচিব মোমিনুল আমিন

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এনডিএম থেকে পদত্যাগ করা দলটির সাবেক মহাসচিব মোমিনুল আমিন। বৃহস্পতিবার নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ পূরণের মাধ্যমে এই যোগদান সম্পন্ন করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোমিনুল আমিন বিষয়টি জানিয়েছেন।

বিবৃতিতে মোমিনুল আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করলাম।

ছোটবেলা থেকেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ এবং দূরদর্শী রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছি। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের সহযাত্রী হতে আজ থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন