রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন ( পুরুষ) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বনানী সেতু ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মোঃ মোসলিম উদ্দিন (৭৪) ও মোঃ সাগর (৪৫)।নিহত দুজনই দিনমজুর বলে জানান পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে (মাঝখানের বিভাজক অংশে) সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন (পুরুষ) নিহত হন।

এহতেশাম খান
১ মাস আগেশিয়া মসজিদ (মোহাম্মদপুর)-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী এই ভূঁইয়া পরিবহন আমার দেখা সবচেয়ে বেপরোয়া গতিতে চলাচলকারী বাস গুলোর মধ্যে এক নম্বরে থাকবে। এদের ড্রাইভারগুলো একেক টা বদের হাড্ডি। এই বদমায়েশগুলো নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় লিপ্ত হয়। এদের বেপরোয়া গতি নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা কি আদৌ কোনো পদক্ষেপ গ্রহন করবে?