প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে।

বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

হারুন আল রশিদ

১ মাস আগে

অত্যন্ত ভাল সংবাদ এটি। তবে একটি অনুনয় আছে, তাহলো বিশ্বসাহিত্য কেন্দ্র কখনো কুরআনূল করীম ও এর অনুবাদ ছেপে প্রকাশ করে না। বিষয়টি ধর্মিয়ভাবে বিবেচনায় না নিয়ে বই প্রকাশনার বিবেচনায় নিলে কিশোর পাঠকদের নিকট এই বইটি সহজে পৌঁছে যেত। অন্য ধর্মের বইতেও সরকার সহযোগিতা করতে পারে।

সিরু

১ মাস আগে

১৮ বছর বয়স পর্যন্ত কি ভাবে ছেলে মেয়েদের কে মোবাইল ব্যবহার থেকে দূরে রাখা যায় সেই নীতি আগে প্রণয়ন ও সফল প্রয়োগের ব্যবস্থা করতে হবে।

আ ন ম হাবিবুল্লাহ

১ মাস আগে

একটি আলোকিত প্রজন্মের জন্য বই পড়ার কোন বিকল্প নাই। সরকারের শুরুটা খুবই ভালো। আমাদের ও সাহায্য করা দরকার।

Jalal Ahmed

১ মাস আগে

করোনা কালীন সময়ে অনলাইন ক্লাসের নাম করে বই ছেড়ে সেই যে শিক্ষার্থীরা মোবাইল হাতে নিয়েছে আজ অব্দি সেই বই তাদের হাতে উঠেনি, যদি শিক্ষার্থীদের হাত থেকে মোবাইল নিতে না পারেন তাহলে তাদের হাতে বই কোনোদিন আর উঠবেনা..

পল্লব

১ মাস আগে

শিক্ষার্থীদের হাত থেকে মোবাইল ফোন সরাতে না পারলেবই পড়ার অভ্যাস আর গড়ে তোলা সম্ভব না।

মন্তব্য করুন