অভিযোগ প্রত্যাখ্যান করল মাস্তুল ফাউন্ডেশন

অভিযোগ প্রত্যাখ্যান করল মাস্তুল ফাউন্ডেশন

ফন্ট সাইজ:

মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে হওয়া সংবাদে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। বুধাবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তাদের বিরুদ্ধে প্রকাশিত কিছু প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে।

সংগঠনটি জানায়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো যথাযথ তথ্য যাচাই ছাড়াই প্রকাশ করা হয়েছে, যা তাদের দীর্ঘদিনের মানবিক কার্যক্রম ও সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তারা এক দশকেরও বেশি সময় ধরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। সরকারি বিভিন্ন সংস্থা ও বিধিমালার আওতায় নিবন্ধিত এই প্রতিষ্ঠান নিয়মিত অডিট রিপোর্ট প্রকাশ করে এবং সংশ্লিষ্ট দপ্তরে তথ্য জমা দেয়।

তারা আরও দাবি করে, তাদের যাকাত তহবিল ও ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম সম্পূর্ণ পৃথক কাঠামোয় পরিচালিত হয় এবং শরীয়াহ ও সরকারি নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। এছাড়া দেশ-বিদেশে পরিচালিত মানবিক কার্যক্রমও যথাযথ অনুমোদন ও প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হচ্ছে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন