বেতন কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি পুনর্গঠন

ফন্ট সাইজ:

‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার। মঙ্গলবার এ কমিটি পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

১০ সদস্যের পুনর্গঠিত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ সচিব। কমিটির সদস্যরা হলেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

এ কমিটি জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির দাখিল করা প্রতিবেদনগুলোর বেতন-সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে। কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে।
অর্থ বিভাগ কমিটিকে সচিবিক সহায়তা করবে এবং কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

হাবিবুর

১ মাস আগে

এত দিন পর পূর্ণ কমিটি, আগামী অর্থবছরে পেস্কেল না হলে সরকারি কর্মচারীরা যোক্তিক কঠিন আন্দোলন দিকে যাবে। পেস্কেল দিয়ে দাও দিতে হবে। জানুয়ারি ২০২৬ থেকে চাই।

মোহাম্মদ আসাদ উল্লাহ

১ মাস আগে

পুনর্গঠিত কমিটিকে জানাই স্বাগতম। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।

মন্তব্য করুন