মালিক সমিতি

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না

ফন্ট সাইজ:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া কত বাড়ানো হবে, তা নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।  এতে  সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে।  বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।
এর আগে গত রোববার রাত ৮টার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চূড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।



আব্দুল হালিম

১ মাস আগে

২০২২ সালের ৫ আগস্ট ডিজেল ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হয় (লিটারে ৩৪ টাকা বৃদ্ধি বা ৪২.৫% বৃদ্ধি)। আর বর্তমানে মুল্য বৃদ্ধির পরে ও ডিজেল: ১১৫ টাকা। তাহলে কোন যুক্তিতে বাস ভাড়া বৃদ্ধির ষড়যন্ত্র চলছে। নাকি বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র চলছে।

মন্তব্য করুন