ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে কারচুপির অভিযোগ তুলে ৩২টি আসনের ফলাফল পুর্নগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। জোটের শীর্ষ দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘ভোট গ্রহণকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমরা অসুস্থ পরিবেশের নানা দিক প্রত্যক্ষ করেছি। ভোটগ্রহণের সূচনা ভালো হলেও সমাপ্তি সুন্দর হয়নি।’
রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিন বেল ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় জোটের নেতারা।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘ত্রুটিগুলোসহ নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে ৩২টি আসন চিহ্নিত করেছি, যেখানে অল্প ভোটের ব্যবধানে আমাদের হারানো হয়েছে। এসব আসনে পুনর্গণনার দাবি জানিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৩২টি আসনে পুনর্মূল্যায়নের দাবি আছে। গ্যাজেট প্রকাশ হলেও আইনের তিন ধাপ আছে—ইসি, ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্টে রিট। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব।’
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, ‘সংস্কার প্রশ্নে বলি—নির্বাচন কমিশন চেষ্টা করেছে, এটা আমরা শুনেছি ও বিশ্বাস করতে চাই। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণা যদি স্বচ্ছ না হয়, সেখানে দায় এড়ানো যায় না। ইঞ্জিনিয়ারিং হলে তার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে।’
৩২ আসনে ভোট পুর্নগণনার দাবি ১১ দলীয় জোটের
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪ মাস আগে
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ৩ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

জামশেদ পাটোয়ারী
৪ মাস আগেজামাতের জয়ী আসনগুলোতে ব্যালটের মূড়ীর (ব্যালটের অবশিষ্ঠাংশ) সংখ্যার সাথে প্রদত্ত ভোটের ব্যালটের সংখ্যার সাথে মিলিয়ে দেখার আহবান জানাই। ভোটের আগের কিছু জামাতের লোক ব্যালটের বান্ডেলসহ ধরা পড়েছিল। এই অবৈধভাবে ছাপানো ব্যালট জাল ভোটে ব্যবহার হতে পারে।