ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ এবং ঝালকাঠি-১ আসনের সকল নির্বাচনী নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসন দু’টিতে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
বুধবার এ আবেদনের ওপর শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
উল্লেখ্য, কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
অন্যদিকে ঝালকাঠি-১ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ড. ফয়জুল হক। নির্বাচনে বিএনপির রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
দু’টি আসনের নির্বাচনী নথি হেফাজতে নেয়ার নির্দেশ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬, ১২ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

বাবুল
১ মাস আগেদু’টি আসনের নির্বাচনী নথি হেফাজতে নেয়ার নির্দেশ : প্রিজাইডিং অফিসারের লেখা দেখে সন্দেহ হয়।এত কাটাকাটি গ্রহণ করার কথা না তো!