আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

ফন্ট সাইজ:

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ওই পোস্টে তিনি লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

মোঃমুনসেফ আলী

৪ মাস আগে

প্রত্যেক দলেই কম বেশী ভালো মানুষ আছে
কাউকে ঢালাও দোষারোপ করা বেয়াদবি আচরনের মধ্যে পড়ে। আর এই বেয়াদপ কে যারা চিন্তে পারে তারাই স্বার্থক হয়।

মোঃমুনসেফ আলী

৪ মাস আগে

মুক্তিযুদ্ধের নাম ব্যাবহার করে াযারা টাকা লুটপাট করেছে,তাদের শ্ক্ত হাতে প্রতিহত করা উচিত। তবে সব দলেই ভালো মন্দ মানুষ আছে। এটা যারা চিন্তে ভূল করে তারাই খতিগ্রস্হ হয়।

Rahman

৪ মাস আগে

We lost Trust on to you.

সিরু

৪ মাস আগে

৫ অগাস্ট থেকে গত ১৮ মাসের সকল অপকর্মের ক্ষতিয়ান BNP সরকার জনগণের সামনে প্রকাশ করতে হবে।

Mohammad Ali Refai

৪ মাস আগে

বেশ ভালো উদ্যোগ। সরকারের কর্মকাণ্ড কে দেশমুখি এবং জনবান্ধব রাখতে ছায়া সরকার ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। এতে সরকারী ও বিরোধীদল প্রকৃত গনতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে জনগণের প্রকৃত সেসব হয়ে উঠতে পারে।

মোঃমুনসেফ আলী

৪ মাস আগে

বেশি ভালো ভালো নই।

মুহাম্মদ সালাউদ্দিন ভূইয়া

৪ মাস আগে

আগে তোমার তোমার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ তদন্ত করা উচিত। বিগত ১.৫ বছরে তোমার বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

মোঃমুনসেফ আলী

৪ মাস আগে

তারেক জিয়ার আচরনে মনে হচ্ছে।এবার
নতুন কিছু হবে। বিরোধি লোকের সাথে যে আচরন তিনি করছেন তা নিঃ সন্দেহে প্রসংশোনীয়।

মন্তব্য করুন