লক্ষ্মীপুরে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন জামায়াতের মারজিয়া ও বিএনপি’র বীথিকা

লক্ষ্মীপুরে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন জামায়াতের মারজিয়া ও বিএনপি’র বীথিকা

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন জামায়াত মনোনীত মারজিয়া বেগম ও বিএনপি মনোনীত বীথিকা বিনতে হুসাইন। জামায়াত থেকে মনোনয়ন পাওয়া মারজিয়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর শহীদ ডা. ফয়েজ আহমেদের সহধর্মিণী। ২০১৩ সালের ২৩শে ডিসেম্বর জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ফয়েজ আহমদকে ফ্যাসিবাদের ইন্ধনে নিজ বাসায় গুলি করে হত্যা করে র‌্যাব। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়। মারজিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নারী নেত্রী এবং দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। সামপ্রতিক তথ্যানুযায়ী, তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নারী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া অপরজন হলেন- বিএনপি’র মনোনীত লক্ষ্মীপুরের বীথিকা বিনতে হুসাইন। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম সফিউল বারী বাবুর সহধর্মিণী। বাবু লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সন্তান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন