কাছের বান্ধবীর প্রাক্তন স্বামীকে বিয়ে করেছিলেন। যে কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল হংসিকা মোতওয়ানিকে। সেই বিয়েও শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। সম্প্রতি আইনি বিচ্ছেদ হয়েছে হংসিকা ও সোহেল খাতুরিয়া’র। নায়িকা নাকি এক টাকাও খোরপোশ নেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ নিয়ে খোলাখুলি কথা বললেন হংসিকা। তার স্পষ্ট জবাব, বিচ্ছেদের কারণ আমি ব্যাখ্যা করিনি। ভবিষ্যতেও করবো না। কারণ আমার কিছুই যায় আসে না। আমার কোনো অনুশোচনা বা আক্ষেপও নেই। ভুল ট্রেনে উঠে পড়লে, নেমে পড়তে হবে। না হলে আরও বেশি ভোগান্তি। নিজের সিদ্ধান্ত নিয়েও সন্তুষ্ট তিনি। বিচ্ছেদের পর থেকে মনও ভালো রয়েছে তার।
কঠিন সময়ে তার পরিবার পাশে ছিল এবং সাহস জুগিয়েছে বলেও জানান তিনি। যদিও হংসিকা’র আইনজীবী বিচ্ছেদের কারণ হিসেবে আদালতকে জানিয়েছিলেন, বিয়ের পর এই দম্পতি খুব কম সময়ের জন্য একসঙ্গে ছিলেন। সময়ের সঙ্গে তারা বুঝেছেন, তাদের দু’জনের মধ্যে নানা বিষয়ে পার্থক্য রয়েছে। জীবনযাপন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মতামত, আচরণ- সর্বত্রই নাকি তাদের মধ্যে নানা পার্থক্য রয়েছে। খুব ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকতো। শেষ পর্যন্ত সমীকরণ এমন জায়গায় পৌঁছায়, এক ছাদের নিচে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। হংসিকাকে বিয়ে করার আগে রিঙ্কি বাজাজের সঙ্গে বিবাহিত ছিলেন সোহেল। রিঙ্কি ও হংসিকা সম্পর্কে ভালো বন্ধু ছিলেন।

Dupur
১ মাস আগেAmar di ke takaili na