নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তার অভিনীত ‘বিদায়’ সিনেমার শুটিং ফের শুরু হয়েছে। কিছুদিন বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করছেন- বাপ্পারাজ, ফারুক আহমেদ প্রমুখ। নতুন লুক ও চরিত্র নিয়ে দীঘি দর্শকদের সামনে কেমনভাবে হাজির হবেন- তা নিয়ে এরইমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
শুটিংয়ে ফিরলেন দীঘি
স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
