ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফন্ট সাইজ:

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় জামায়াত আমীরের বসুন্ধরার বাসায় যাবেন তিনি। এরপর যাবেন নাহিদ ইসলামের বাড্ডার বাসায়। বিএনপি’র দায়িত্বশীল সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই দলের প্রধান প্রতিদ্বন্দ্বি দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।

Kazibabu

৩ মাস আগে

রাজনৈতিক দলগুলোর উচিৎ এইরকম সুন্দর আচরণ করা।

সৈয়দ রেজাউল করিম।

৩ মাস আগে

মহান পিতা মাতার মহীয়ান ও গরিয়ান সন্তান বলেই তিনি আমাদের দেশের মানুষের কাছে আজ সফল ও যোগ্য রাষ্ট্র নায়ক। 'ছালাম'হাজার কোটি।

Anwar

৩ মাস আগে

আলহামদুলিল্লাহ। এমন রাজনীতির জন্যই তো দেশবাসী দীর্ঘদিন অপেক্ষারত।

Hamidul Hoque

৩ মাস আগে

আপনাকে অশেষ ধন্যবাদ। নাহিদ ইসলামকে মন্ত্রীসভায় স্থান দেওয়া যায় কিনা ভেবে দেখতে পারেন।

Abdul Shahid

৩ মাস আগে

Among them enduring similar ideology is nothing critical.

MD MIZANUR RAHMAN

৩ মাস আগে

Nation wants a new politics

MD Shajahan

৩ মাস আগে

খুব দূরদর্শী সিদ্ধান্ত জনাব তারেক রহমান সাহেবের। আল্লাহ উনার প্রতি সহায় হোন। like father like son

মোঃ মনোয়ার হোসেন

৩ মাস আগে

এমন রাজনীতি দেশ আশা করছে। প্রতিদ্বন্দী নয় সহযোদ্ধা মনোভাব থাকতে হবে।

Md. Abu Mutaleb

৩ মাস আগে

We are respect future PM & we are Proud.

Monshur Ahmed

৩ মাস আগে

বিজয়ী দল পরাজিত দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে, এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। মতভেদ থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্র ও জনগণের স্বার্থ সবার ঊর্ধ্বে। দুর্নীতি, দুর্বল অর্থনীতি, বেকারত্ব, সন্ত্রাস, ইত্যাদি কারণে দেশ সত্যিকার অর্থেই অনেক পিছিয়ে পড়েছে। তার সঙ্গে যোগ হয়েছে দেশে-বিদেশে দলাদলি, নীতি-নৈতিকতার অবক্ষয়, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এ অবস্থা থেকে উত্তরণের একটাই পথ—সংঘাত নয়, ঐক্য; প্রতিহিংসা নয়, সহযোগিতা। এখন সময় এসেছে সবাই মিলেমিশে দেশকে এগিয়ে নেওয়ার। সমালোচনা হবে, কিন্তু তা ব্যক্তি স্বার্থে নয়, দেশের কল্যাণের জন্য। গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে।
দেশপ্রেম শুধু মুখের কথায় নয়, তা ধারণ করতে হবে হৃদয়ে। কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, সবার আগে বাংলাদেশ!!

Khairul bashar

৩ মাস আগে

ধন্যবাদ আপনাকে,দেশ গঠনে তাদের আস্থায় আনুন।তাহলে দেশ ,দেশের জনগণ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি পক্ষ গুলির প্রতি ভালো নির্দেশনা যাবে। কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কোনো পক্ষের‌ই অবদান কম না। আমাদের প্রত্যাশা আপনি রাষ্ট্র নায়ক হয়ে উঠুন।

Faruki

৩ মাস আগে

Congratulations on the new political settlement. Good decision.

এমএস আলম

৩ মাস আগে

তারেক রহমানের এই সিদ্ধান্ত রাজনীতিতে গুনগত পরিবর্তনে ইতিবাচক ভুমিকা রাখবে

আ ন ম হাবিবুল্লাহ

৩ মাস আগে

অভিনন্দন, সুন্দর শুরু।
ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ইনশাআল্লাহ্।

মোঃ তাজুল ইসলাম

৩ মাস আগে

এই ধরনের রাজনীতি শুধু মাত্র তারেক রহমান ধারাই সম্ভব।

ছালেহ আহমদ সুহাইল

৩ মাস আগে

সঠিক সিদ্ধান্ত।
নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে
অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে
নতুনধারার রাজনীতি শুরু হবে।

Muhammad Ali

৩ মাস আগে

আমরা সম্মানিত তারেক রহমান সাহেবকে তাঁর বাপের মত সৎ, পরিশ্রমিক, ধর্মপরায়ণ, দেশাত্মবোধ, ন্যায় পরায়ন, সহনশীল ও দায়িত্বশীল সরকার প্রধান হিসেবে দেখতে চাই। আমরা চাই তিনি দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দিবে না। ইন্ডিয়ার সাথে কোন অসম সমঝোতা নয়।দোয়া করি আললাহ আপনাকে ইহকালে পরকালে নিরাপদ রাখুক।

আনোয়ার হোসেন

৩ মাস আগে

মন থেকে দোয়াই আসে

মোঃ রফিকুল ইসলাম

৩ মাস আগে

এটাই রাজনীতির সৌন্দর্য একজন আদর্শ নেতার পরিচয়।

Rony

৩ মাস আগে

অভিনন্দন নতুন রাজনৈতিক বন্দোবস্তোর জন্য।ভালো সিদ্ধান্ত

Md sanwar

৩ মাস আগে

শুধু আজকে না আমি চাই প্রত্যেক তিন মাস পর পর উনাদের সামনাসামনি হওয়া উচিত তাহলে অনেক রাজনৈতিক সৌন্দর্য বাড়বে

মোঃমজিবুর রহমান

৩ মাস আগে

দল নিজের, দেশটাসবার দেশেরসার্থে সবাইকে একদেখতে চাই।

Md Mahbubul Alam

৩ মাস আগে

Welcome new Bangladesh

মন্তব্য করুন