নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় জামায়াত আমীরের বসুন্ধরার বাসায় যাবেন তিনি। এরপর যাবেন নাহিদ ইসলামের বাড্ডার বাসায়। বিএনপি’র দায়িত্বশীল সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই দলের প্রধান প্রতিদ্বন্দ্বি দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।
ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
অনলাইন
৬ মাস আগে
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৭ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
