বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ সম্মেলন শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর এটিই প্রথম সংবাদ সম্মেলন। এর আয়োজন করেছে বিএনপি।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সম্মেলন শুরু হয়।
ইতিমধ্যে তারেক রহমান সেখানে বক্তব্য রাখছেন । তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের। এ বিজয় গণতন্ত্রের। এ বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা স্বাধীন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ'র সঞ্চালায় ব্রিফিংয়ে মঞ্চে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Jahangir Alam
৪ মাস আগেআজ থেকে আমরা স্বাধীন।