বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আরও বর্ণিল ও ক্রীড়ামুখী করতে পল্টন ময়দানে আয়োজিত হতে যাচ্ছে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব-১৪৩৩’। ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) মঙ্গলবার দিনব্যাপী দেশের ঐতিহ্যবাহী ১০টি ডিসিপ্লিন নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে। বৈশাখী ক্রীড়া উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজন সম্পন্ন হবে। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে উৎসবের আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বৈশাখী ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক এবং কিউটের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণ ও আধুনিক ক্রীড়ার মিশেলে সাজানো এই উৎসবে ১০টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অ্যাথলেটরা অংশ নেবেন। কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে শেকড়ের খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। পহেলা বৈশাখের ছুটির দিনে পল্টন ময়দানে এই আসর সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির আহ্বায়ক জনাব মো. রুবেল হোসেন এবং বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মো. ফারুক ঢালী।
পল্টন মাঠে ১০ ইভেন্টের কিউট বৈশাখী ক্রীড়া উৎসব
স্পোর্টস রিপোর্টার
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
