জামিনে মুক্ত শিরীন শারমিন

জামিনে মুক্ত শিরীন শারমিন

ফন্ট সাইজ:

সাবেক স্পিকার ও আওয়ামী লীগ নেত্রী ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার বিকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে ঢাকার একটি আদালত হত্যাচেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, শিরীন শারমিন চৌধুরী একজন সম্মানিত ব্যক্তি, দীর্ঘদিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি পলাতক হওয়ার ঝুঁকিতে নেই। এছাড়া মামলার অভিযোগগুলো তদন্তাধীন এবং তাকে কারাগারে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলেও যুক্তি উপস্থাপন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে দাবি করে, মামলাটি সংবেদনশীল এবং এতে তার সংশ্লিষ্টতা রয়েছেÑ এমন প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাই এ পর্যায়ে তাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত নথিপত্র পর্যালোচনা করে জামিন মঞ্জুর করেন। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, মামলার বর্তমান অবস্থায় তাকে আটক রাখার যথেষ্ট কারণ আদালতের কাছে প্রতীয়মান হয়নি।

sansey

২ মাস আগে

ভালো সাজতে যেয়ে নিজেদের নেতাদের মেরে ফেলবে বি এন পি (মনে আছেতো...)

হেদায়েত উল্লাহ

২ মাস আগে

জামিন দেওয়ার জন্যই তো গ্রেরপ্তারের নাটক সাজিয়েছে। তা না হলে দেশের ভিতরের কাউকে গ্রেরপ্তার করতে ১৮ মাস সময় লাগে নাকি। আইন পাশ হয় আওয়ামীলীগের কর্মকান্ড নিষিদ্বের। আর কাজ করা হয় আওয়ামীলীগের পূণর্বাসনের। দেশে কি এখনও নিজেস্ব কতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে কিনা বলা মুশকিল।

Andalib

২ মাস আগে

যদি তার হাত ধরে আওয়ামী লীগের পূণর্বাসনের লক্ষ্যে তাকে জামিন দেয়া হয়ে থাকে, তাহলে আমি স্বাগত জানাই। আওয়ামী লীগ একটি পুরনো দল এবং বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী দল।
শেখ হাসিনার কুৎসিত নেতৃত্ত্বের কারনে দলটি আজ ধ্বংসের পথে। হারিয়ে যাওয়া ইমেজ পূনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের প্রয়োজন শিক্ষিত , মার্জিত, সৎ নেতৃত্ব । শিরিন শারমিনের মতো মানুষ যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসে তবে সেটা হবে দুঃসময়ে আওয়ামী লীগের জন্য একটি সুসংবাদ।

মোঃ মনোয়ার হোসেন

২ মাস আগে

আওয়ামী পুর্নবাসনে প্রথম পদক্ষেপ! তাকে ধরে প্রকাশ্যে আনার কৌশল। সে নারী, কারো ক্ষতি করেনি। তাহলে এ নাটকের দরকার কি?

Mustaque Chowdhury

২ মাস আগে

এটা ভাল করেছেন আদালত। সুনির্দিষ্ট কোন অপরাধ না থাকলে কারাগার এ রাখা অন্যায় হতো।

মন্তব্য করুন