স্কয়ার হসপিটাল নিউরোসাইন্স সেন্টারে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত

স্কয়ার হসপিটাল নিউরোসাইন্স সেন্টারে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত

ফন্ট সাইজ:

১১ই এপ্রিল ২০২৬, বিশ্ব পারকিনসন্স দিবস। স্কয়ার হসপিটাল নিউরোসাইন্স সেন্টার পারকিনসন্স রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করেছে। সকাল ৯ টায় চিকিৎসকদের অংশগ্রহণে র‍্যালী ও সচেতনতামূলক সি.এম. ই. অনুষ্ঠিত হয়। স্কয়ার হসপিটালের সন্মানিত সি ও ও জনাব এসাম এবনে ইউসুফ সিদ্দিক, ডিরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস জনাব প্রফেসর ডাঃ ওয়াহিউদ্দিন মাহমুদ কেক কেটে দিনটির উদযাপনকে উৎসাহব্যঞ্জক করে তুলেন। চিকিৎসকবৃন্দ তাঁদের বক্তব্যে পারকিনসন্স রোগের সমন্বিত চিকিৎসার ওপর গুরুত্ব আরোপ করেন । নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট এবং পারকিনসন্স রোগ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ ওয়াহিদুর রহমান অনুষ্ঠান সমূহের সঞ্চালনা ও পরিচালনা করেন।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পারকিনসন্স রোগে আক্রান্ত রোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়" পারকিনসন্স পেশেন্ট ফোরাম"। রোগীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এই রোগের খুঁটিনাটি বিষয়ে জ্ঞান লাভ করেন। এই ইন্টারেক্টিভ সেশনে রোগীদের সময়মত ঔষধ সেবনের পাশাপাশি প্রাত্যহিক ব্যায়াম, ফিজিও থেরাপী, অকুপেশনাল থেরাপী, স্পিচ থেরাপী ও রিক্রিয়েশনাল থেরাপী প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন এবং কিছু ব্যায়াম হাতে কলমে শিখিয়ে দেন। (বিজ্ঞপ্তি)

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন