মন্ত্রিসভার আকার হবে ছোট

ফন্ট সাইজ:

ভূমিধস বিজয়ের পর নতুন সরকার গঠনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রাথমিকভাবে অভিজ্ঞ ও দক্ষদের নিয়ে আকারে ছোট মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করা তারেক রহমান মন্ত্রিসভায়ও বড় চমক নিয়ে আসছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিশ্রুতি অনুযায়ী দলের নেতাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক দলের নেতাদেরও রাখা হচ্ছে মন্ত্রিসভায়। সম্ভাব্য মন্ত্রিসভাটি হচ্ছে ছোট আকারের। স্থান পেতে পারেন ২০ থেকে ২২ জন। দক্ষ এবং অভিজ্ঞদের নিয়ে সাজানো হবে প্রাথমিক মন্ত্রিসভা। এর মধ্যে ২ জন যুক্ত হতে পারেন টেকনোক্র্যাট কোটায়। অর্থ এবং পররাষ্ট্র এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন নির্বাচিতদের বাইরে থেকে। দেশে-বিদেশে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা দক্ষদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে মানবজমিন জানতে পেরেছে। সরকার গঠনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়েও আলোচনা চলছে। নতুন সংসদের প্রথম অধিবেশনেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। এই পদে আলোচনায় আছেন দুই প্রবীণ ও পরীক্ষিত নেতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানা গেছে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসেই নির্বাচিত এমপিদের গেজেট হয়ে যাবে। এরপরই তাদের শপথ ও মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হবে। এমপিদের শপথ পড়ানোর বিষয়ে গতকাল বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। মন্ত্রিসভা গঠনের বিষয়ে গতকাল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের লড়াই ছিল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের। শহীদদের আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমাদের নির্বাচনী ইশতেহার এবং ‘৩১ দফা’ অনুযায়ী সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কার করা হবে। ‘জুলাই জাতীয় সনদ’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এই সংসদই হবে সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলক। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার হবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা।

Zakaria

৫ মাস আগে

Want to see Janab Lutfuzzaman Babar as a Home Minister and Janab Salauddin Ahmed Shaheb as a full minister of Local Government.

Mostafa Ahmed

৫ মাস আগে

বগুড়া সহ উত্তরবংগ থেকে পর্যাপ্ত সংখ্যক মন্ত্রী চাই। ফখরুল ইসলাম / নজরুল ইসলাম খান কে রাষ্ট্রপতি হিসেবে চাই।

রুবেল

৫ মাস আগে

ব্যারিস্টার নওশাদ জমিরকে মন্ত্রী হিসাবে দেখতে চাই.

Md. Rahmat Ullah

৫ মাস আগে

লক্ষ্মীপুরের জনগণ সকল জাতীয় নির্বাচনে বিএনপিকে অকুণ্ঠ সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে। লক্ষ্মীপুর জেলার জনগণ জনাব তারেক রহমানের কাছ থেকে পুরস্কার প্রত্যাশা করে। অনুগ্রহ করে আসন্ন মন্ত্রিসভায় জনাব শহীদ উদ্দিন চৌধুরী এবং জনাব আবুল খায়ের ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করে লক্ষ্মীপুরের মানুষের প্রত্যাশা পূরণ করুনI আশা করি লক্ষ্মীপুরের জনগণ কখনো বিএনপিকে ভুলবে না।

sushanta barua

৫ মাস আগে

টেকনোক্র‍্যাট কোটায় ব্যারিস্টার জাইমাকে মন্ত্রীত্ত্ব দেয়া উচিৎ।

sushanta barua

৫ মাস আগে

২০ কোটি মানুষের দেশ। তাই মন্ত্রী কমপক্ষে ৫০ জন দরকার।

Rabiul

৫ মাস আগে

উত্তরবঙ্গের লালমনিহাট ( ১)পাটগ্রাম ও হাতীবান্ধা সংসদীয় আসনটি ১৯৭৯ পর এবার বিএনপি'র দখলে তাই জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি কে একজন মন্ত্রী হিসেবে চাই।

NAYMUL ISLAM

৫ মাস আগে

কারাগারে নির্যাতিত মো.লুৎফুজ্জামান বাবর ভাইকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চাই

মাওঃ উমর ফারুক

৫ মাস আগে

উত্তরবঙ্গ থেকে অন্তত দশটি মন্ত্রী -প্রতিমন্ত্রী করার আহ্বান রইল।

Desher dabi,

৫ মাস আগে

Indian PM R Gandhi family abong miss momotaz benarji ke tarique Zia amontron koren, Bhalo.

Aminur Rahman

৫ মাস আগে

we want Lutfuzzaman Babar as a state minister.

Masudur Rahman Latif Latif

৫ মাস আগে

Why a state minister why not a minister?

Arif Hossain

৫ মাস আগে

তাসনিম জারাকে টেকনোক্রেট কোটায় স্বাস্থ্যমন্ত্রী দেয়া যেতে পারে।

মামুনের রহমান

৫ মাস আগে

রিজভী আহমেদ কে অবশ্যই মন্ত্রী পদ পদ দেয়া উচিত।

MD. IMRAN HOSSAIN

৫ মাস আগে

সারজিস,হাসনাত এই দুজনকে মন্ত্রী করা উচিত।

ডাঃ লিটন পাটওয়ারী

৫ মাস আগে

এই একজন ত্যাগী নেতাকে এখনই মূল্যায়ন করার শেষ্ঠ সুযোগ, তিনি হলেন নজরুল ইসলাম খাঁন।

Jahangir Alam

৫ মাস আগে

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মডেল অনুসরণ করা উচিৎ।যোগ্যতাই হবে শেষ কথা।তবে সজাগ থাকতে হবে ভারতের দালাল,পশ্চিমাদের দালাল আর পাকিস্তানের দালালেরা যেন কোন পদ না পায়।আল্লাহর কাছে দেশের কল্যাণ কামনা করছি।

পেয়ার মাহমুদ

৫ মাস আগে

মহান আল্লাহ আপনাদের সফলতা দান করুন।

রাতুল

৫ মাস আগে

নিউজটি পড়ে খুবই ভালো লাগলো এরকম চললে তো খুবই ভালোই হয়। ব্যক্তি দল এবং জাতির জন্য এটা খুবই ভালো উদ্যোগ দেখা যাক আমরা আশায় থাকলাম। শুভকামনা রইল।

মো: রেজাউল করিম

৫ মাস আগে

আমরা চাই দেশ গণতান্ত্রিক পথে ফিরে আসুক।দেশের উন্নয়ন হোক।বেকার সমস্যার সমাধান হোক। ঘুষ দুর নিতি বন্ধ হোক। নিত্যপণ্য সহনীয় পর্যায়ে থাকুক।

Abul Hasnat Mohammad Imruz Sohel

৫ মাস আগে

কথায় ও কাজে যেন মিল থাকে নাহলে এবার ভোট দিয়েছি পরের বার সেটাও হারাবেন।

Akhlaqur chowdhury Rahman Anonymous

৫ মাস আগে

Let wait & see. We are wishing experience honest person will get all these ministries

Riaz manir

৫ মাস আগে

জুলাই যোদ্ধাদের হত্যা ও গুলি করার বিচার ও গত ১৫/১৬ বছরের সরকারি সম্পদ এবং ব্যাংক লুটপাটের বিচার না হলে এদেশে বিচারহীনতার সংষ্কৃতির অবসান হবে না। বিএনপি বিপুল আসনে জিতেছে বিধায় এটা অবশ্যিক দায়িত্বের মধ্যে পড়ে। জনগন বিষয়টা মনে রাখবে।

ইমদাদুল হক

৫ মাস আগে

নজরুল ইসলাম খান

মো.আজিজুল হক,মোহনগঞ্জ, নেত্রকোনা

৫ মাস আগে

১৭ বছর কারাগারে নির্যাতিত মো.লুৎফুজ্জামান বাবর ভাইকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চাই।

Nurul Islam

৫ মাস আগে

আশা করবো নতুন সরকার ঘুষ ও চাদাবাজী বন্ধ করে জনগনকে স্বস্তি দেবেন।আপনাদের আগামীর দিনগুলো সুন্দর হোক।

মন্তব্য করুন